
নুরুল আমিন পাঠান ॥ গতকাল সন্ধায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের নির্মানাধীন হেলিফেড এলাকা পরিদর্ষন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ও জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক শেখ ফয়জুল ইসলাম দিনু, নবীগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক নুরুল আমিন পাঠান ফুল মিয়া, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য এম.এ মতিন চৌধুরী, যুবলীগ নেতা তুহিন, যুবায়ের, এলজিডি ইঞ্জিনিয়ার ফরিদ আহমদ, ইনাতগঞ্জ যুবসংহতির সাধারন সম্পাদক সাজ্জাদুল, যুসংহতির নেতা ফয়ছল, রিমন, বাপ্পি, সুমন, উল্লেখ্য আগামী ২৯শে নভেম্বর প্রধান মন্ত্রির আগমন উপলক্ষে অত্র এলাকার প্রস্তুতি ও আইন শৃঙ্খলার ব্যাপারে দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে খোজ খবর নেন এবং সার্বিক প্রস্তুতিথে সন্তোস প্রকাশ করেন। পরে বিবিয়ানা সেভরন প্লান্টের প্রধানমন্ত্রির বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের উদ্ভোধনী স্থল ও সুধী সমাবেশের মঞ্চ পরিদর্শন করেন এমপি মুনিম চৌধুরী বাবু ও ডা: মুশফিক হোসেন চৌধুরী। সেভরনের উচ্চ প্রদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করে সার্বিক প্রস্তুতির খোজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন, নুরুল আমিন পাঠান ফুল মিয়া, আব্দুল মতিন চৌধুরী, তুহিন, যুবায়ের প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply