1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:06 pm

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই ঠিকাদার আহত

Reporter
  • Updated Friday, November 28, 2014
  • 502

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় দুই ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। একদল বখাটে অতর্কিত হামলা চালিয়ে ঠিকাদার হারুন মিয়া (৩৭) ও মাসুক মিয়া (৪০) কে গুরুতর আহত করে। পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের প্রধান সড়কের ওই এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, শহরের যশের আব্দা এলাকার বাসিন্দা ঠিকাদার হারুন মিয়া তার সহযোগী ঠিকাদার মাসুক মিয়াকে নিয়ে মোটর সাইকেল যোগে উল্লেখিত স্থানে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। আহতরা জানান, সবুজ এলাকার আব্দুল আহাদের বখাটে পুত্র আব্দুস সামাদ আজাদ সুমন (৩২) এর নেতৃত্বে একদল লোক লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের কবল থেকে তাদের উদ্ধার করেন। এ সময় ওসি নাজিম উদ্দিন আঘাতপ্রাপ্ত হন। পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। ওসি নাজিম উদ্দিন জানান, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD