
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাবেক প্রধান সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও হবিগঞ্জের কৃতি সন্তান জগলুল চৌধুরী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় দৈনিক ‘হবিগঞ্জ সময়’ পত্রিকার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় দৈনিক ‘হবিগঞ্জ সময়’ পরিবারের পক্ষ থেকে পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু এম.পি, সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, প্রকাশক মোঃ সেলিম মিয়া তালুকদার, স্টাফ রিপোর্টার মুজাহিদ আলম চৌধুরী, জসীম তালুকদার শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তারা বলেন- সাংবাদিক জগলুল আহমদ চৌধুরী দীর্ঘ দিন যাবত সুনামের সাথে সাংবাদিকতা করে আসছিলেন। তিনি ছিলেন হবিগঞ্জের গর্ব। তার মৃত্যুতে হবিগঞ্জ তথা সারা দেশের সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply