1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:55 am

জেলা পুলিশের সেরা পারফরমেন্স পদক পেলেন ৬ পুলিশ কর্মকর্তা

Reporter
  • Updated Friday, October 17, 2014
  • 574

স্টাফ রিপোর্টার ॥ অপরাধ নিয়নন্ত্রে যথাযত দায়িত্ব পালন করায় মাসিক (পারফরমেন্স পদক) জেলা পুলিশ পদক পেলেন হবিগঞ্জ পুলিশের ৩ এস.আই ও ৩ এ.এস.আই। পদক প্রাপ্তরা হলেন, নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, বাহুবল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ খাইরুজ্জামান আহমেদ, বানিয়াচং থানার উপ-পরিদর্শক ধর্মজিৎ সিংহ এবং উপ-সহকারি পরিদর্শকরা (এ.এস.আই) হলেন, মোঃ শাহীন মিয়া চুনারুঘাট থানা, শাহেদ হোসেন মাধবপুর থানা ও মোঃ কবির হোসেন চুনারুঘাট থানা। গতকাল হবিগঞ্জ পুলিশ অফিসে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় এই পদক দেয়া হয়। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার দক্ষিণ সাজ্জাদ রায়হান, সহকারি পুলিশ সুপার উত্তর নাজমুল ইসলাম, সহকারি পুলিশ সুপার হেড কোয়াটার মাসুদুর রহমান মনির, হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন, নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, মাধবপুর থানার ওসি মোঃ আব্দুল বাছেদ, শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, বাহুবল থানার ওসি মোক্তাদির হোসেন সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ। সভা শেষে সেপ্টেম্বর মাসে অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার, পলাতক আসামী গ্রেফতার, মামলা নিস্পত্তিসহ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে যথাযত দ্বায়িত্ব পালনে বিশেষ ভুমিকা রাখায় তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD