1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:27 am

ত্বকের জন্য স্যামন খান ভিক্টোরিয়া বেকহাম

Reporter
  • Updated Saturday, October 8, 2016
  • 646

সময় ডেস্ক ॥ সঙ্গীত শিল্পী ও ডিজাইনার ভিক্টোরিয়া বেকহাম ত্বক ভালো লাখতে প্রতিদিন স্যামন মাছ খান। ৪২ বছর বয়সী এই শিল্পী বলেছেন, তার ত্বকে কিছু সমস্যা ছিল। চর্মরোগ বিশেষজ্ঞই দৈনিক তাকে তেলযুক্ত মাছ খাওয়ার পরামর্শ দেন। এতে করে ত্বক ঠিক থাকবে এবং লাবণ্য ধরে রাখা যাবে।
ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া দ্য এডিট ম্যাগাজিকে বলেন, ‘ত্বক নিয়ে খুবই সমস্যায় ছিলাম। পরে ডাক্তার আমাকে প্রতিদিনি স্যামন মাছ খেতে বলেন। আমি বলি, প্রতিদিন? জবাবে তিনি আমাকে বলেন, শুধু প্রতিদিনিই নয়, তিনবেলা সকালের নাস্তা, দুপুর এবং রাতে খাবারেও খেতে হবে।’
সাবেক স্পাইস গার্ল খ্যাত ভিক্টোরিয়া বলেন, ‘ত্বকের সমস্যার কারণে ফ্যাশনেও আমার কিছু ভুল হয়ে যাচ্ছিল। যদিও আমি দেখতে একদম এরকম নই। অবসরে আমি এ নিয়ে হাসতাম। তবে ত্বকের সমস্যা নিয়ে আমি কখনই লজ্জিত বা বিব্রত ছিলাম না।’
সূত্র: নিওকেরালা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD