1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:34 am

নবীগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এমপি মুনিম চৌধুরী বাবু

Reporter
  • Updated Tuesday, October 11, 2016
  • 569

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে গতকাল সোমবার বিকাল থেকে রাত ১১টা ব্যাপী নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ. মুনিম চৌধুরী বাবু। এ সময় তিনি উপজেলার ৭নং করগাঁও ইউপি’র দুর্গাপুর, বড় শাখোয়া ও বৈলাখীপুর পুজা মন্ডপ, বড় শাখোয়া (উত্তরপাড়া) নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা সহ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, জেলা জাপা নেতা খলিলুর রহমান দুদু, জেলা যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, উপজেলা যুব সংহতির আহবায়ক নুরুল আমিন পাঠান ফুল মিয়া, যুগ্ম আহবায়ক আক্কাছ মিয়া চৌধুরী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য এম.এ মতিন চৌধুরী, কুর্শি ইউপি পুজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার বিনয় দাশ, সহ-সভাপতি রঞ্জু দেব, জাপা নেতা হাজী শামছুদ্দিন, আব্দুল হক, যুব সংহতি নেতা নিউটন সূত্রধর, শেখ সুহেল আহমদ, এনামুল হক চৌধুরী এনাম, মোঃ নুর মিয়া, শামীম চৌধুরী, ছাবির আহমদ, বাচ্চু মিয়া, রুমান আহমেদ, মহসিন মিয়া, ছাত্র সমাজনেতা শোয়েব আহমদ, জীবন আহমদ প্রমুখ। ৭নং করগাঁও ইউপি’র দুর্গাপুর পুজা মন্ডপে পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান মোঃ ছাউমুদ্দিন ও পুজা উদযাপন কমিটির পক্ষ থেকে এমপি মুনিম চৌধুরী বাবুকে স্বাগত জানান ডাঃ নারায়ন দাশ, সাবেক ছাত্র নেতা অনন্ত কুমার দাশ, ইউপি মেম্বার কালন দাশ, সাবেক ইউপি মেম্বার লিটন চন্দ্র দাশ, কালন দাশ, ডাঃ সত্যেন্দ্র কুমার দাশ প্রমুখ। তিনি এ সময় মন্দির নির্মাণে ১ লক্ষ টাকা অনুদান ও দুর্গাপুর গ্রামের রাস্তা ইট সলিং করার প্রতিশ্র“তিদেন। এছাড়া বড় শাখোয়া ও বৈলাখীপুর পুজা মন্ডপের উন্নয়নে ১ লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD