1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:53 am

স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় মেয়র জি কে গউছ মিডিয়া সক্রিয় থাকায় এখন আজান দিয়ে দূর্নীতি হয় না

Reporter
  • Updated Sunday, October 19, 2014
  • 643

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লোকাল গভর্নেন্স জার্নালিজম ডেভেলপমেন্ট ফোরাম (লগোজ) এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৩১ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ। কর্মশালায় গ্রাম আদালত, নারীর মতায়ন, হোল্ডিং ট্যাক্স, স্ট্যন্ডিং কমিটি, হাওরের জীবন-জীবিকা, কর্মসৃজন প্রকল্প, টিআর, কাবিখা ও কাবিটা সহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির উপর আলোচনা হয়। কর্মশালায় মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেন- মিডিয়া সক্রিয় থাকার কারনে এখন আর আজান দিয়ে দূর্নীতি করা হয় না। দেশকে দূর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হয় না। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সাংবাদিকদের আরও সক্রিয় হয়ে কাজ করতে হবে। স্থানীয় সরকারের সুবিধা অসুবিধা মিডিয়ায় তুলে ধরতে হবে। তাহলেই ভাল কাজ করতে জনপ্রতিনিধিরা উৎসাহিত হবেন। মেয়র বলেন- সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় যারা জড়িত তাদেরকে মানুষ সম্মান করে। তাই সময়ের সাথে তাল মিলিয়ে সাংবাদিকতার মান আরও বৃদ্ধি করতে হবে। এ ক্ষেত্রে কর্মশালার বিকল্প নেই। প্রকল্প পরিচালক মোসাব্বের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লগোজে’র সভাপতি ও দৈনিক সমকাল’র বার্তা সম্পাদক সিকান্দার ফয়েজ, ৭১ টিভি’র বার্তা সম্পাদক পলাশ আহসান, এমএমসির প্রশিক্ষণ সমন্বয়কারী সেলিম আকন, এমএমসি’র সিলেট আঞ্চলিক ব্যাবস্থাপক হাবিবুল আলম। বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের হবিগঞ্জ প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মোঃ আমীর হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ নাহিজ, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক আমাদের সময় হবিগঞ্জ প্রতিনিধি এড. রুহুল হাসান শরীফ, দৈনিক সমকাল হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ‘প্রভাকর’ পত্রিকার নির্বাহী সম্পাদক শোয়েব চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, দৈনিক কালের কণ্ঠে’র হবিগঞ্জ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, মৌলভীবাজারের সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, মোজাহিদ আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD