1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:35 am

চুনারুঘাটে পিতা হত্যাকারী পাষন্ড পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter
  • Updated Tuesday, December 23, 2014
  • 511

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগান দর্জি টিলা এলাকায় পিতা হত্যা মামলায় পাষন্ড পুত্রকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০ টায় চুনারুঘাট থানার এসআই কবিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাগানের দর্জি টিলা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি কুয়ার ভিতর থেকে পাষন্ড পুত্র লিটন কালান্দী (২২) কে গ্রেফতার করে ওই দিন বিকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রিট আদালতে প্রেরণ করে। ওই আদালতের বিচারকের নিকট লিটন তার পিতা হত্যার (২য় পৃষ্ঠায় দেখুন) লোমহর্ষক বর্ণনা দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে ওই বাগানের শ্রমিক মানিক কালান্দি (৫৫) এর সাথে পুত্র লিটনের সম্পত্তি বিক্রির টাকার বাগ বাটোরা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিটন ক্ষিপ্ত হয়ে তার পিতার মাথায় গুরি কুঠার সিয়া দিয়ে প্রচন্ড আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর থেকে লিটন আত্মগোপন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD