
সময় ডেস্ক ॥ বলিউডের বিতর্কিত ‘কুইন’ অভিনেত্রী কঙ্গনা রানাউত বিয়ের ঘোষণা দিলেন। জানালেন, আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে কঙ্গনা এমন কথা বললেন গণমাধ্যমের সামনে। একটি টক শোতে কঙ্গনাকে তার নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, কঙ্গনা সঙ্গে সঙ্গেই উত্তর দেন, ‘আমি বিয়ে করব।’ কঙ্গনার এই উত্তরের পরই বলিউডে নতুন গুঞ্জন শুরু হয়েছে। তবে কাকে তিনি বিয়ে করবেন, তা নিয়ে কিছু বলেননি কঙ্গনা। প্রসঙ্গত, বলিউডে ক্যারিয়ার শুরু করার পর থেকে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রথম আদিত্য পাঞ্চোলির সঙ্গে তার সম্পর্ক হয়। কিন্তু, আদিত্য তাকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ আনেন কঙ্গনা। সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর অধ্যয়ণ সুমনের সঙ্গে ‘রাজ ২’ ছবিতে কাজ করেন তিনি। তখন থেকেই অধ্যয়ণ ও কঙ্গনার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেটিও টেকেনি। এখনও পর্যন্ত সর্বশেষ হৃতিক রোশনের সঙ্গে তার নাম জড়িয়েছে। এ ছাড়াও অজয় দেবগণ, রণবীর কাপুরের সঙ্গেও জড়িয়েছে তার নাম। উল্লেখ্য, আগামী বছর, ‘রেঙ্গুন’ এবং ‘সিমরন’- এই দুটি ছবি নিয়ে হাজির হতে চলেছেন কঙ্গনা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply