1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:55 am

হলদারপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত অন্তত ১৫

Reporter
  • Updated Monday, October 20, 2014
  • 615

আকিকুর রহমান সেলিম ॥111111-300x160 বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলা সহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। জানা যায়, উপজেলার হলদারপুর গ্রামের আমিন মিয়া ও ওয়াহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকালে ওয়াহিদ মিয়ার পক্ষের লোক সালেহ আহমেদ স্থানীয় শিবগঞ্জ বাজারে আসার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আমিন মিয়ার পক্ষের লোকজন তার উপর হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় সালেহ আহমদ (২৮) গুরুতর আহত হয়। এ সময় আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় সালেহ  আহমেদকে  উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অশঙ্কা জনক অবস্থায় তাকে সিলেট প্রেরন করেন। এঘটনা এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলা সহ উভয়পক্ষের ১৫ জন আহত আহত হয়। আহতরা হলেন, আম্বর মিয়া (৫৫), ডাক্তর আব্দুল মুকিত (৫০) শাহিন মিয়া (২২), আব্দুল হান্নান (৫০) ও তার স্ত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজমূল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD