1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:10 am

ইউএনওকে হেনস্তা প্রসঙ্গে মন্ত্রিপরিষদে তদন্ত কমিটি গঠন বরিশাল-বরগুনার ডিসি প্রত্যাহার

Reporter
  • Updated Tuesday, July 25, 2017
  • 690

সময় ডেস্ক ॥ বরগুনার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী তারিক সালমনের গ্রেপ্তারের বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ। এ কমিটি কোথাও কোনও আইনের ব্যত্যয় হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। শফিউল আলম বলেন, গত শনিবার গঠিত কমিটির প্রধান হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব। অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, সুরক্ষা ও সেবা বিভাগের একজন যুগ্ম সচিব, আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন যুগ্ম সচিব। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় মাঠ প্রশাসনের কোনও গাফিলতি আছে কিনা, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি বলা যাবে। এদিকে ইউএনও তারিক সালমনকে হেনস্তার ঘটনায় বরিশালের জেলা প্রশাসক গাজী মোঃ সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে সরানো হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোজাম্মেল হক খান এ কথা জানান। তিনি বলেন, “বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরত আনা হয়েছে। তাদের জায়গায় নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রীর পিএস এর দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমানকে জেলা প্রশাসক করে পাঠানো হয়েছে বরিশালে। আর বরগুনার জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন পাবনা জেলা পরিষদের সিইও মোখলেসুর রহমান। দুই ডিসিকে প্রত্যাহারের কারণ জানতে চাইলে মোজাম্মেল হক খান বলেন, তারা যে দায়িত্বে ছিলেন, তা পুরোপুরি পালন করতে পারেননি, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেননি। উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ব্যবহৃত পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ উঠে বরগুনার ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৭ জুন তার বিরুদ্ধে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু। ওইদিন মামলা আমলে নিয়ে আদালতের বিচারক ২৭ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারির আদেশ দেন। গত ১৯ জুলাই গাজী তারিক সালমন আদালতে হাজির হলে প্রথমে তার জামিন নামঞ্জুর করে গারদে পাঠান বিচারক। পরে তাকে জামিন দেন আদালত শিশুর আঁকা জাতির জনকের ছবি ব্যবহার করে কার্ড ছাপানোর কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজেহাল হওয়ায় ভীষণ ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজুকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর গত রবিবার তিনি মামলাটি প্রত্যাহার করে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD