1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

নবীগঞ্জের ইসলামপুর গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্ভোধন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ জনগনের কল্যানে কাজ করা আমার ঈমানী দায়ীত্ব……মুনিম চৌধুরী বাবু এমপি

Reporter
  • Updated Monday, February 9, 2015
  • 495

বীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস ও বিদ্যুতের আলো পৌছে দেয়া হবে। সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে কেউ বঞ্চিত হবে না। শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে আমার সর্বাত্মক সহযোগীতা থাকবে। আমি এই এলাকার সন্তান, একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ জনগনের কল্যানে কাজ করা আমার ঈমানী দায়ীত্ব। গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলার নিভৃত পল্লী গ্রাম উপজেলার দেবপাড়া ইউনিয়নের ইসলামপুরে পল্লী বিদ্যুতায়নের উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু। স্থানীয় ইউ.পি চেয়ারম্যান এড. মাসুম আহমদ জাবেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবসংহতি নেতা কাজী জাহান নুর আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেন উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক শাহ ইউসুফ আলী, বিশিষ্ট মুরব্বি আলীফ উল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD