1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 12:12 am

মানবতা বিরোধী অপরাধে নবীগঞ্জে ২ আসামি গ্রেফতার এলাকায় রাজাকায় বাহিনী গঠন ॥ মুক্তিযোদ্ধাদের হত্যা ও পাকিস্তানী বাহিনীর হাতে ধরিয়ে দেয়ার অভিযোগ ॥

Reporter
  • Updated Wednesday, February 11, 2015
  • 572

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকা থেকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নবীগঞ্জের ইমামবাড়ি বাজার এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুমুরশামা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়া (৭০) ও তার ছোট ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আঙ্গুর মিয়া (৬৫)। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মহিবুর রহমান বড় মিয়া ও মজিবুর রহমান আঙ্গুর মিয়া এলাকায় রাজাকায় বাহিনী গড়ে তোলেন। তারা এলাকার মুক্তিযোদ্ধাদের পাকিস্তানী বাহিনীর হাতে ধরিয়ে দেন। এমনকি তাদের বিরুদ্ধে একই এলাকার আকল মিয়া ও রজব আলী নামে দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগও পাওয়া যায়। এ ছাড়া তারা মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মরহুম মেজর জেনারেল এম.এ রবের বাড়িতে পাকি বাহিনীর সহযোগিতায় অগ্নিসংযোগ ও লুটতরাজ করেন। উপরি উক্ত অভিযোগ এনে ২০০৯ সালে মুক্তিযোদ্ধা আকল মিয়ার স্ত্রী ভিংরাজ বিবি হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স-৪ এর বিচারক রাজীব কুমার বিশ্বাসের আদালতে মহিবুর রহমান বড় মিয়া ও মজিবুর রহমান আঙ্গুর মিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা (নং- ২৭০/০৯) দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ২৫ কার্য দিবসের মধ্যে বানিয়াচং থানা পুলিশকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে মামলাটি আদালত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২০১৪ সালের ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়কারী আই.জি সানাউল হকের নেতৃত্বে গঠিত তদন্ত দল হবিগঞ্জে আসেন। পরে তারা এ বিষয়ে তদন্ত করে মহিবুর রহমান বড় মিয়া ও মজিবুর রহমান আঙ্গুর মিয়ার বিরুদ্ধে আনিত মানবতাবিরোধী অপরাধের সত্যতা পান। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এস.আই) সুদ্বীপ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল নবীগঞ্জের ইমামবাড়ি এলাকা থেকে মহিবুর রহমান বড় মিয়া ও মজিবুর রহমান আঙ্গুর মিয়াকে গ্রেফতার করে। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD