
বাহুবল প্রতিনিধি ॥ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম করাঙ্গী নিউজ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বাহুবল মডেল প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। করাঙ্গী নিউজের সম্পাদক ও প্রকাশক সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাংবাদিক এম শামছুদ্দিনের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপা’র কেন্দ্রিয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, করাঙ্গী নিউজ’র সম্পাদক মন্ডলীর সভাপতি দৈনিক তরফবার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, জেলা জাপা’র সাবেক সভাপতি আব্দুল জলিল তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুর, মডেল প্রেসক্লাবের আহ্বায়ক নুরুল ইসলাম মনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ আহমদ, সাংবাদিক সাজিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, করাঙ্গী নিউজ’র নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক জালাল উদ্দিন আখঞ্জি, আজিজুল হক সানু, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, আব্দুল মজিদ শেখ, সাইফুর রহমান জুয়েল, এফ.আর হারিছ, হাফিজুর রহমান মাসুক, নজরুল ইসলাম, এটিএম তামিম, দিদার এলাহী সাজু, ইসমাইল মাহমুদ ফিরোজ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হেলাল হোস্ট বিডির পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি করাঙ্গী নিউজকে একটি ল্যাপটপ উপহার দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply