1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:32 am

হবিগঞ্জে ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter
  • Updated Friday, October 24, 2014
  • 633

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বড়বহুলা থেকে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল ঐ গ্রামের সরাফত উল্লার পুত্র দুলাল মিয়া (৩০), মৃত রজব আলীর পুত্র সুমন মিয়া উরফে  রুবেল (২০)। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় সদর থানার এস.আই মিন্টু দে, নূরে আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বহুলার তাহের মিয়ার বাগান বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় মাদক সম্রাট তাহের মিয়া পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD