1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:08 am

নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

Reporter
  • Updated Thursday, July 19, 2018
  • 561

মোঃ আলী আরজদ ॥ ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার
কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান লিখিত বক্তব্যে জানান, নবীগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদনের সংখ্যা ৭ হাজার ৭ শত ৫৩ মেঃ টন, মোট চাহিদা ৪ হাজার ৭ শত ৮২ মেঃ টন। উদ্বৃত্ত ২ হাজার ৯ শত ৭১ মেঃ টন,  মৎস্য কর্মকর্তা আরো জানান, নবীগঞ্জে পুকুরের সংখ্যা ৬ হাজার ২ শত ৩৯টি, আয়তন ৮ শত ৮৭ হেঃ, উৎপাদন ২ হাজার ৩ শত ৫৪ মেঃ টন, বিলের সংখ্যা ১শ ৬২ টি, আয়তন ৭ শত ১৯ হেঃ, উৎপাদন ৪ শত ৭৩ মেঃ টন। নদ নদীর সংখ্যা ২৭ টি, আয়তন ৫ শত ২৫ হেঃ, উৎপাদন ১ শত ৮ মেঃ টন, ধান ক্ষেতে মাছ চাষ ৩ শত ১৪, আয়তন ৪০ হেঃ উৎপাদন ৫২ মেঃ টন। অন্যান্য (প্লাবনভূমি ও হাওর) আয়তন ১০ হাজার ৫ শত ১৩ হেঃ উৎপাদন ৪ হাজার ৭ শত ৬৬ মেঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD