1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

নবীগঞ্জে ৭৫ লক্ষ টাকার ব্রিফকেস কেলেংকারী! রহস্য উদঘাটনে পুলিশ তৎপর

Reporter
  • Updated Friday, October 24, 2014
  • 569

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৭৫ লক্ষ টাকার ব্রিফকেস কেলেংকারীর ঘটনায় নবীগঞ্জের সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ ঘটনা খতিয়ে দেখতে ও এর সাথে জড়িতদের গ্রেফতারে নবীগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ৭৫ লক্ষ টাকার ব্রিফকেস কেলিংকারী ঘটনার মূল রহস্য উদঘাটনে অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে। সচেতন মহলের ধারনা- উল্লেখিত ঘটনার সাথে জড়িত প্রভাবশালী সিন্ডিকেট বিষয়টি ধামাচাপা দিতে ঘটনাকে কাল্পনিক রুপ কথার গল্প সাজিয়ে ৭৫ লক্ষ টাকার ব্রিফকেস কেলেংকারি ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলীর সাথে বার্তা কক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন ব্রিফকেস কেলেংকারী ঘটনার সাথে সংশ্লিষ্টদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD