1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 2:59 am

মাধবপুরে বৃদ্ধা দুবরাজ বেগম হত্যা মামলার আসামী আহাদ গ্রেফতার

Reporter
  • Updated Monday, October 13, 2014
  • 763

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগর গ্রামের দুবরাজ বেগম হত্যা মামলার আসামী আহাদ মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় থানার এসআই মোজ্জাফর হোসেন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আহাদ মিয়া শিবজয়নগর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
উল্লেখ্য, শিবজয়নগর গ্রামে পৈত্রিক সূত্রে পাওয়া একটি জমি নানু মিয়ার ছেলে রাশেদ মিয়া ভোগদখল করে আসছিল। একই গ্রামের সৈয়দ আলীর ছেলে হিরা মিয়া ওই জমি নিজের দাবি করে কয়েকবার দখল করার চেষ্টা চালায়। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। গত ২৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে রাশেদ মিয়া ওই জমিতে কাজ করতে গেলে হিরা মিয়া তার দলবল নিয়ে রাশেদ মিয়ার উপর হামলা চালায়। এ সময় রাশেদ মিয়ার চিৎকারে তার ফুফু দুবরাজ বেগমসহ পরিবারের লোকজন তাকে বাঁচাতে এগিয়ে যায়। এ সময় হামলাকারীরা তাদেরকেও মারপিট করে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজনের দা’র কোপে দুবরাজ বেগম (৭০) ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে তার ভাইপো রাশেদ মিয়া বাদী হয়ে ২২ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD