1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 3:34 pm

শাহ এ.এস.এম কিবরিয়া ও মানিক চৌধুরীসহ ৮ বিশিষ্টজন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ॥

Reporter
  • Updated Thursday, March 5, 2015
  • 463

স্টাফ রিপোর্টার ॥ ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য দেশের বিশিষ্ট আট ব্যক্তিকে মনোনীত করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদক পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকা পালনকারী মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, ১৯৭১ সালে রাজশাহী রেঞ্জের ডিআউজি হিসেবে কমর্রত অবস্থায় মুক্তিযুদ্ধে সহায়তার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদতবরণকারী মামুন মাহমুদ, ১৯৭১ সালে ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসে কমর্রত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এস.এম কিবরিয়া, প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসি বাংলাদেশ সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ। এছাড়া সাহিত্য ক্ষেত্রে বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি ক্ষেত্রে যশস্বী চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে স্বনামধন্য কৃষি গবেষক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ হোসেন মন্ডল এবং সাংবাদিকতায় প্রথিতযশা সাংবাদিক প্রয়াত সন্তোষ গুপ্ত এ পুরস্কার পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD