1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:31 am

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সাথে সিএনজির ধাক্কাপ্রাণ কোম্পাণীর ১ মহিলা শ্রমিক নিহত ॥ আহত ১০

Reporter
  • Updated Monday, March 9, 2015
  • 556

জুয়েল চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের পুরাসুন্দা নামকস্থানে টেম্পু ও ট্রাকের সংঘর্ষে প্রাণ কোম্পাণীর এক মহিলা শ্রমিক নিহত ও ১০ শ্রমিক আহত হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৭টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় হবিগঞ্জের ওলিপুরস্থ প্রাণ কোম্পানী থেকে কাজ শেষে শ্রমিকরা টেম্পুযোগে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে উল্লেখিতস্থানে পৌছলে দাড়ানো একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে টেম্পুটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই লাইজু (২০) নামে এক মহিলা শ্রমিক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শ্রমিক মঈন উদ্দিন (২৫), সাফিয়া (৩০), নাছিমা (২০), রুনা আক্তার (২২), তাহির মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানার ওসি এজাজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করেন। তিনি জানান, ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। এ সময় দুর্ঘটনাকবলিত টেম্পু চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD