1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:50 am

মাধবপুরে মা ও দুই সন্তান খুন আওয়ামীলীগ নেতা কারাগারে

Reporter
  • Updated Saturday, October 20, 2018
  • 633

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুরে মা ও দুই সন্তান খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আওয়ামীলীগ নেতা মেজবাহুল বর পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ধর্মঘর বাজার থেকে তাকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন ওই মামলায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মেজবাহুল বর পলাশ উপজেলার নিজনগর গ্রামের আব্দুল গফুরের পুত্র এবং ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক। গত ৩১ আগস্ট ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রাম থেকে মজিবুর রহমান মজিদের স্ত্রী হাদিছা বেগম ও জবাই করা ৭ বছরের শিশু পুত্র মুজাহিদ শুভ এবং ৩ বছরের শিশুকন্যা মিমসহ তিনজনের মরদেহ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী মজিবুর রহমান মজিদসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় হাদিছার পিতা শামীম মিয়া, মজিদকে প্রধান আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD