1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:24 am

বানিয়াচংয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারালেন মহিলা গ্রাম পুলিশ

Reporter
  • Updated Saturday, October 20, 2018
  • 689
বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচংয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে সুবোধরা রানী সরকার (৫২) নামের এক মহিলা গ্রামপুলিশ প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে বানিয়াচং উপজেলার সিকান্দরপুর-গুঘড়াপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি আজমিরীগঞ্জ উপজেলার বং শিবপাশা গ্রামের মৃত লালমোহন সরকারের স্ত্রী। এদিকে তার মৃতদেহ বানিয়াচং হাসপাতাল পৌঁছে দিয়ে মোটর সাইকেল চালক আলী নুর পালিয়েছে গেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সুবোধরা রানী নিঃসন্তান। তিনি শিবপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহিলা গ্রাম পুলিশে কর্মরত। সুবোধরা রানীর বাবার বাড়ি বানিয়াচং উপজেলার সিকান্দরপুর গ্রামে। তিনি শনিবার বিকালে বং শিবপাশা গ্রামের সিরাজ মিয়ার ছেলে আলী নুরের ভাড়ায় চালিত মোটর সাইকেলে চড়ে সিকান্দরপুরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি সাইকেলের পেছনে বসা ছিলেন। বেপরোয়া গতিতে চালক সাইকেল ড্রাইভ করছিলেন। এক পর্যায়ে সাইকেল থেকে ছিটকে পড়ে সুবোধরা রানী গুরুতর আহত হন। বানিয়াচং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় চালক আলী নুর তার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD