
স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে মার্কুলী সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোঁমুখি সংঘর্ষে হরিশংকর ভট্টাচার্য্য (৪৫) নামে এক প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ-মার্কুলী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক হরিশংকর ভট্টাচার্য্য বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, ওই সময়ে হরিশংকর সিএনজি অটোরিক্সায় মার্কুলী থেকে নবীগঞ্জ শহরে যাচ্ছিলেন। এ সময় দ্রæতগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান শিক্ষক। কাটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজেশ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply