
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার পৌরশহরের ভবানীপুর গ্রামের কেতকি দাশের ছেলে রবি দাশ। জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর দিক নির্দেশনায় এএসআই মো. শাহজামাল এর নেতৃত্বে থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করিয়া মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সমর রবি দাসকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে গতকাল রবিবার সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply