
জুয়েল চৌধুরী :: শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামে তাসলিমা আক্তার (২৫) নামের এক মহিলাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। সে ওই গ্রামের শফিক মিয়ার কন্যা। সূত্র জানায়, একই গ্রামের ইদ্রিছ মিয়ার পুত্র ইছাক মিয়ার সাথে সফিক মিয়ার রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত শুক্রবার জুম্মার নামাজের সময় ইছাক মিয়া তার ভাই নজরুল ইসলাম, শিপন, রিপনসহ একদল লোক সফিক মিয়ার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় তাসছিলা বাধা দিলে তার পেটে বেশ কয়েকটি লাথি মারে। গতকার রবিবার তার অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
Designed by: Sylhet Host BD
Leave a Reply