
বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং উপজেলার প্রতাবপুর নোয়াগাও গ্রামে ক্রিকেট খেলার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের নবি হোসেনের পুত্রের সাথে রিহানের ক্রিকেট খেলা নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে নবী হোসেন ও সাজন মিয়ার লোকজনের মাঝে সংঘর্ষে ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাজন মিয়া (৩৫), জুনাইদ মিয়া (২০), রিহান (১৭) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply