1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

হবিগঞ্জ শহরে ৫ নারী ছিনতাইকারী আটক

Reporter
  • Updated Monday, October 22, 2018
  • 664

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শহরের ২নং পুল রোড মাতৃমঙ্গল হাসপাতালের নিকট নূরপুর ইউনিয়নের সহকারী তহশিলদার আয়েশা আক্তারের গলা হইতে স্বর্ণের চেইন ছিনতাইকালে মহিলাসহ ৫ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল রবিবার দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। আটককৃতরা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মানিক মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (৩০), জাবেদ মিয়ার স্ত্রী রুহেনা (২০), কাজল মিয়ার স্ত্রী সুলতানা বেগম (২০), মাসুক মিয়ার স্ত্রী হনুফা (৩০) ও গিয়াস উদ্দিনের স্ত্রী মাহমুদা (৩০)। জানা যায়, গতকাল ওই সময় একই টমটম যোগে আটক মহিলারাসহ দুলুবপুর গ্রামের সহকারী তহশিলদার আয়েশা আক্তার হবিগঞ্জে আসার পথে উল্লেখিত স্থানে পৌছলে আটককৃতরা আয়েশা আক্তারের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এসে আটক করে সদর থানায় খবর দিলে এসআই শাহিদ মিয়া তাদেরকে থানায় নিয়ে আসে। এ ঘটনায আয়েশা বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকালই সন্ধ্যায় তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগরে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD