
হবিগঞ্জ প্রতিনিধি :: বাহুবলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের ৬৬টি মিনি স্টেডিয়ামের সাথে তিনি এটির উদ্বোধন করেন। সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, উপ-পরিচালক স্থানীয় সরকার সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাবেল, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ৪১ লক্ষ্য ৩৬ হাজার টাকা ব্যায়ে ২একর জায়গার উপর শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়। পরে মোনাজাতে জাতির পিতা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply