
নিজস্ব প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলার দেওরগাছ বাজারে র্যাব-৯ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত রবিবার দিবাগত গভীর রাতে র্যাব-৯ সিনিয়র সহকারী পরিচালক মাঈনুদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটক মাদক ব্যবসায়ীরা হল, চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের আব্দুস সালামের ছেলে কাশেম মিয়া (২৫), একই গ্রামের আব্দুল হাশিমের পুত্র পারভেজ হোসেন রুবেল (২২) ও উপজেলার চন্দনা গ্রামের মুসলিম উলার পুত্র আশরাফুল আলম জুয়েল (৪০)। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply