1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:07 am

নবীগঞ্জে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter
  • Updated Tuesday, October 23, 2018
  • 768

স্টাফ রিপোর্টার :: ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই শ্লোগানে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে পালন করা হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপজেলা প্রশাসন, নবীগঞ্জ থানা, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া পূর্ব তিমিরপুর দারুল হিকমা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এ দিবস পালিত হয়েছে। মানববন্ধনে অংশনেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রঞ্চানন কুমার সানা, সহকারী শিক্ষা অফিসার সায়মা সুলতানা, পূর্ব তিমিরপুর দারুল হিকমা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ লুৎফুর রহমান, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সিনিয়র সহ-সভাপতি আলী আমজদ মিলন, প্রধান শিক্ষক শিরিন ফাতেমা, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD