1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:14 am

হবিগঞ্জে বাক প্রতিবন্ধি এক যুবতীকে ধর্ষণের অভিযোগ

Reporter
  • Updated Wednesday, October 24, 2018
  • 716

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে বাক প্রতিবন্ধি এক যুবতীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি টাকা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েছে একটি মহল। সমাধান না হওয়ায় অসুস্থ্য অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে ওই যুবতীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবতীর পিতা আলাউদ্দিন জানান, একই গ্রামের মৃত আকল মিয়ার পুত্র বখাটে মজনু মিয়া (৩০) তাদের আত্মীয়তার সুবাধে বাড়িতে আসা যাওয়া করত। গত শুক্রবার রাত ৮টায় বাড়িতে কেউ না থাকার সুযোগে লম্পট মজনু মিয়া আলাউদ্দিনের বাড়িতে এসে ওই যুবতীকে পালাক্রমে ধর্ষণ করে চলে যায়। এ সময় ওই যুবতীর চিৎকারে আশপাশের লোকজন বাড়িতে এসে বিষয়টি জানতে পারে। পরে স্থানীয় মাতব্বররা বিষয়টি টাকার মাধ্যমে রফদফার চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে, দিন দিন ওই যুবতীর অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সদর থানার এসআই মুশফিকুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ডাক্তারী পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে মজনু মিয়া আত্মগোপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD