1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:35 am

হবিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

Reporter
  • Updated Thursday, October 25, 2018
  • 739

সংবাদদাতা :: হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষুধ ও কৃষি পণ্য বিক্রির অপরাধে এসব জরিমনা করা হয়। এসময় লুৎফা ফার্মেসিকে ১ হাজার টাকা, শিউলি পোল্ট্রি ফার্ম এন্ড ফিডকে ২ হাজার টাকা এবং মর্ডান পোল্ট্রিকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন চৌধুরী বাজার ফাড়ি পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD