1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:37 am

শাহেদ গাজী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত

Reporter
  • Updated Thursday, October 25, 2018
  • 751

প্রেস বিজ্ঞপ্তি :: হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহেদ গাজীকে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার জেলা যুবলীগ কার্যকরী কমিটির এক কর্মী সভায় তাকে এই পদে নিযুক্ত করা হয়। হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী জানান, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে আদালত থেকে রায় হয়। গত সোমবার তিনি আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অবিলম্বে মিথ্যা এই মামলা থেকে আতাউর রহমান সেলিমকে অব্যাহতি দিয়ে তার মুক্তি দাবি করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। কর্মীসভায় জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD