1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:14 am

হবিগঞ্জ শহরতলীর বিভিন্ন স্থানে জমজমাট জুয়ার আসর

Reporter
  • Updated Thursday, October 25, 2018
  • 666

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ শহরতলীর বিভিন্ন স্থানে জমজমাট জুয়ার চলছে। ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, শহরতলীর এড়ালিয়া, কাকিয়ারআব্দা, নাজিরপুর বন্দেরবাড়ি, পইল আসামপাড়া, দিঘীর পাড়, বটতলা, পাচপাড়িয়া, শিয়ালদাড়িয়া, সুলতান মাহমুদপুর, বহুলা বাইপাস ও জশেরআব্দাসহ বিভিন্ন এলাকায় দিনে রাতে সময় সুযোগে জুয়ার আসর বসে। বিভিন্ন স্থান থেকে জুয়ারিরা এসব আসরে এসে যোগ দিচ্ছে। ফলে এসব এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। স্থানীয়রা অভিযোগ করেন, এসব জুয়ার আসরের যুবকরদের পাশাপাশি মধ্য বয়সীরা যোগ দিচ্ছে। জুয়ার পাশাপাশি এসব আসরে মাদক সেবনও হচ্ছে। অপর একটি সূত্র জানায়, সম্প্রতি জেলা পুলিশের অপরাধ দমনে কড়াকড়ি থাকায় জুয়ারিরা প্রতিদিনই স্থান পরিবর্তন করে জুয়ার আসর পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD