1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

উপ-সচিব পদে পদোন্নতি পেলেন নবীগঞ্জের সাবেক ইউএনও তাজিনা সারোয়ার

Reporter
  • Updated Thursday, October 25, 2018
  • 1017

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজিনা সারোয়ার কে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। উল্লেখ্য, তিনি গত ২০১৬ সালের ৭ আগষ্ট নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার পদে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনসহ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নবীগঞ্জে সততার সাথে দায়িত্ব পালনের পর তাকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে পদোন্নতি দেয়া হয়। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা ও ১ ছেলে সন্তানের জননী। তাঁর বাবা মোঃ সারোয়ার হোসেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্তি সচিবের দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। তাজিনা সরোয়ার উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD