1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:53 am

জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫

Reporter
  • Updated Friday, October 26, 2018
  • 509

জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়েন কামড়াখাই গ্রামের রুকুম উল্লাহ ছেলে নছির মিয়া (৩১), ওয়াছির মিয়া (৩৬), হারিছ মিয়া (৫১), হারিছ মিয়া ছেলে জুবেল মিয়া (২৩) ও পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আইন উদ্দিনের ছেলে সাহেল মিয়া। জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় এসআই মোঃ গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অত্র থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান-১, এস.আই মনিরুজ্জমান, এসআই আফছার আহম্মেদ, এএসআই ফিরোজ মিয়াসহ একদল পুলিশ গত রবিবার দিবাগত রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীর নিজ বাড়ী থেকে পলাতক আসামী নছির মিয়া (৩১), ওয়াছির মিয়া (৩৬), হারিছ মিয়া (৫১), জুবেল মিয়া (২৩)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD