1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:37 am

নবীগঞ্জে ৬শ’ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter
  • Updated Friday, October 26, 2018
  • 912

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে ৬শ পিছ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ রমজান আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ-আইনগাঁও সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আজিজুল মিয়ার ছেলে। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধপ্তরের পরিদর্শক খায়রুল আলম জানান, রমজান আলী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক সরাবরাহ করে আসছিল। অনেক চেষ্টার পর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD