1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:37 am

ইনাতগঞ্জে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter
  • Updated Saturday, October 27, 2018
  • 759

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৫ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। এ সময় গাঁজাবহনকারী সিএনজি (অটোরিক্সা) আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ইনসানুর রহমানের পুত্র মো: জিল্লুর রহমান(৪৫) ও সিএনজি চালক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগগি গ্রামের মৌলানা মফিজুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন (৩৫)। আটককৃত সিএনজি নং মৌল-থ-২২-২৫৪৭। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আড়াইটার সময় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইনাতগঞ্জ-বান্দের বাজার কসবা গ্রামের মোড় থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD