1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

শায়েস্তাগঞ্জে প্রাণ কোম্পানীর শ্রমিকের লাশ উদ্ধার, আটক ২

Reporter
  • Updated Saturday, October 27, 2018
  • 733

প্রায় রাতেই মামুন বন্ধুদের নিয়ে থাকতো ওই বাসায়

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :: শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে প্রাণ কোম্পানীর কলোনি থেকে মামুন মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ওলিপুর এলাকার আব্দুল আহাদ মিয়ার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন সদর হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মৃত নূর আলীর ছেলে। তিনি উপজেলা কৃষক লীগ সভাপতি জামাল সর্দারের ছোট ভাই। এ ঘটনায় কাউসার মিয়া ও সফর আলীকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সূত্রে জানা যায়, মামুন নিজামপুরের বাড়ি থেকে গিয়ে ওলিপুরে প্রাণ কোম্পানীতে চাকরি করতো। তবে প্রায়ই ওলিপুরের উল্লেখিত বাসাটিতে তার বন্ধুদের নিয়ে রাতে থাকতো। গত বৃহস্পতিবার দিবাগত রাতেও একজন সহকর্মীসহ দু’জনকে নিয়ে ওই বাসায় রাতে থাকেন।

Mamun

পরদিন সকালে স্থানীয় একজন লোক মামুনের লাশ বাসার গেটে দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মামুনের জিহŸায় কামড় দেয়া অবস্থায় ছিল বলেও জানান স্থানীয়রা। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD