1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:29 am

হবিগঞ্জে মাইক্রোবাস চালককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা

Reporter
  • Updated Sunday, October 28, 2018
  • 599

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ খোয়াইর নদীর বাধে সোহেল মিয়া (৩০) নামের এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাত করেছে কয়েকজন দুর্বৃত্ত। এতে তার পেটের নারী ভূড়ি বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে সদর উপজেলার লস্করপুর গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র। আহত সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সোহেল সীরাতুন্নবী তফসীরের লিফলেট বিতরণ করতে যায় পশ্চিম ভাদৈ গ্রামে। এ সময় সোহেল খোয়াইর বাধে যাওয়া মাত্র কয়েকজন তাকে ছুরি দিয়ে অতর্কিত আঘাত করে। পরে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন সদর হাসপাতালে এনে ভর্তি করায়। খবর পেয়ে সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে যান। তখন তার জবানবন্দি রেকর্ড করা হয়। বিকেলে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট প্রেরণ করা হয়। অপর একটি সূত্র জানায়, পূর্ব বিরোধে জের ধরে ভাদৈ গ্রামের বাচ্চু মিয়াসহ একদল যুবক তাকে এ ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD