
স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশের অভূতপূর্ব উন্নয়নে এখন বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখেতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। সরকার খেলাধুলা, শিক্ষা ও বিদ্যুৎ ক্ষেত্রের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, হবিগঞ্জের সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গণের স¤প্রসারণে আমি কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে হবিগঞ্জের যুবসমাজকে খেলাধূলায় এগিয়ে নিতে আধুনিক স্টেডিয়াম প্রতিষ্ঠা করেছি। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ আফিল উদ্দিন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান লেবু, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ জাহির মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জিলু মিয়াসহ স্থানীয় মুরুব্বীয়ান এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে নোয়াগাঁও ক্লাবকে পরাজিত করে জালালাবাদ স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হয় রঙ্গিন। বিজয়ী এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply