1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:51 am

পৌরসভার ৩ টি কলোনীতে মাদকের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করবে হবিগঞ্জ পৌরসভা

Reporter
  • Updated Monday, October 29, 2018
  • 851

পৌর পরিষদের মাসিক সভায় সর্বসম্মত সিদ্ধান্ত

সংবাদদাতা :: হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের ৩ টি কলোনীতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। গতকাল রবিবার হবিগঞ্জ পৌরপরিষদের মাসিক সভায় কলোনীগুলোকে কেন্দ্র করে অবৈধ মাদক ব্যবসা সংক্রান্ত অভিযোগের ব্যাপারে আলোচনা হলে পরিষদ এ সিদ্ধান্ত গ্রহন করে। পৌরপরিষদের মাসিক সভায় বক্তারা বলেন কলোনীগুলোতে অবৈধ মাদকের ব্যবসা পরিচালিত হওয়ার শহরের পরিবেশ বিনষ্ট হচ্ছে। এমনকি বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ সাধারন পৌরবাসীর পক্ষ হতে কলোনীগুলোতে মাদকের ব্যবসা বন্ধ করার দাবী আসার কারণে হবিগঞ্জ পৌরসভা আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের সহায়তায় অবৈধ মাদকের বিরুদ্ধে শীঘ্রই ব্যাপক অভিযান পরিচলনার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার কাজে জড়িত নয় এমন পরিচ্ছন্নতাকর্মীদের পরিবর্তে প্রকৃত পরিচ্ছন্নতাকর্মীদের কলোনীর ঘর বরাদ্দ দেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়। পৌরপরিষদের মাসিক সভায় আসন্ন পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে দুইদিন অতিরিক্ত পানি সরবরাহের সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত পৌরপরিষদের মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর দীলিপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল ও পৌরসচিব মোঃ ফয়েজ আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD