1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:28 am

নবীগঞ্জে সিএনজির ধাক্কায় অটো রিক্সা চালক গুরুতর আহত

Reporter
  • Updated Wednesday, October 31, 2018
  • 608

সংবাদদাতা :: নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর নামকস্থানে সিএনজির ধাক্কায় এক অটো রিক্সা চালক গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির সিএনজি গাড়ি নিয়ত্রন হারিয়ে অটো রিকসার সাথে ধাক্কা লাগে এ সময় অটো রিকসা ধুমরে মুচরে যায়। এতে রিকসা চালক মোঃ খলিল মিয়া (১৭) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত মোঃ খলিল মিয়া, কুর্শি ইউনিয়নের মৃত তারা মিয়ার পুত্র। সে দীর্ঘদিন যাবৎ তার পরিবার সহ বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে বসবাস করে আসছে। তবে সিএনজির ড্রাইভার ও গাড়ির নাম্বার কেউ বলতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD