1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:14 am

উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে -এমপি আব্দুল মজিদ খান

Reporter
  • Updated Wednesday, October 31, 2018
  • 962

স্টাফ রিপোর্টার :: বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সদস্য সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এড. আঃ মজিদ খান বলেছেন বানিয়াচং- আজমিরীগঞ্জবাসী অনেক আশা নিয়ে দুইবার ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছিলেন। আমি দিনরাত পরিশ্রম করে এই আশার প্রতিদান দেয়ার চেষ্টা করেছি। দলের নেতাকর্মী এবং এলাকার জনগণের পাশে থেকে রাজনীতি করার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনও ষড়যন্ত্র যাতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দশ বছরে দেশের যে উন্নয়ন করেছেন স্বাধীনতার পর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। গতকাল মঙ্গলবার বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নে নোয়াগাঁও গ্রামের বিশিষ্ট মুরুব্বী নোয়াগাঁও জামে মসজিদে ইমাম মাওঃ গোলাম মস্তোফা এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম আবু জাফর, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি সুবোধ বৈষ্ণব, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম চৌধুরী, শাহ শওকত আরেফিন সেলিম, হবিবুর রহমান, লুৎফুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন প্রধান তাজুল ইসলাম, সভাপতি ডাঃ  প্রিয়তোষ রঞ্জন দাস, শেখ ফরিদ মিয়া, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ  হাফিজুর রহমান মলাই, মিন্টু চৌধুরী, মোক্তাদির মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD