1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:09 am

চুনারুঘাটে গৃহবধুকে ধর্ষণ, ধর্ষণকারী আরিফ আটক

Reporter
  • Updated Wednesday, October 31, 2018
  • 872

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাটে ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক যুবক। গতকাল মঙ্গলবার সকালে ধর্ষিতার মা চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে চুনারুঘাট থানার ওসি তদন্ত আশরাফুল আলম ও এস.আই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও গ্রামে অভিযান চালিয়ে গৃহবধু ধর্ষণকারী আরিফুল ইসলাম আরিফ (২২) কে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। সে ওই গ্রামের মদরিছ মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার আলীনগর গ্রামের প্রবাসী মোঃ সুমন মিয়ার স্ত্রীকে বিগত ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাত অনুমান সাড়ে ১০টার দিকে তার বসত ঘরে ধর্ষণকারী আরিফুল ইসলাম আরিফ প্রবেশ করে জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে তাকে পান করায়। তখন সে অচেতন হয়ে পড়ে। তাকে অচেতন অবস্থায় আরিফুল ইসলাম আরিফ ধর্ষণ করে এবং ধর্ষণের ছবি মোবাইলে ধারণ করে। পরে ধর্ষণের ঘটনার ১০ দিন পর পুনরায় ধর্ষণকারী আরিফ তার বাড়িতে আসে এবং তার মোবাইলে ধারণকৃত অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে আবারো ধর্ষণ করে। সর্বশেষ গত ১০ অক্টোবর রাত অনুমান ১১টার দিকে ওই ধর্ষণকারী তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে গতকাল মঙ্গলবার সকালে তার মা উপজেলার আলীনগর গ্রামের ইয়াকুত মিয়ার স্ত্রী মোছাঃ লুৎফুন্নেছা বাদী হয়ে চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ধর্ষিতার মেডিকেল পরীক্ষা গতকাল দুপুর ২টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ধর্ষণকারী আরিফুল ইসলাম আরিফকে দুপুর ১২টায় হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD