1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:38 am

ইনাতগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান জামাত নেতা মাসুদ জেহাদী গ্রেফতার

Reporter
  • Updated Wednesday, October 31, 2018
  • 1127

নিজস্ব সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামাত নেতা ইনাতগঞ্জ ইউনিয়নের মনসুরপুর গ্রামের মাসুদ আহমদ জেহাদী (৬০)কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। আগামী নির্বাচনকে সামনে রেখে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁনের নেতৃত্বে এসআই এমরান হোসেন, এএসআই অনিক হোসেন, এএসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে ইনাতগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা করেন। ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন জানান, মাসুদ আহমেদ জেহাদী জামায়েতে ইসলামী ইনাতগঞ্জের শীর্ষ নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।  বিশ্বস্ত সূত্রে প্রকাশ তাকে গ্রেফতার করায় ইনাতগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষদের মধ্যে স্বস্তি প্রকাশ করছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতাকৃত বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD