1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:14 am

বানিয়াচংয়ে ডাকাতি । আটক ২

Reporter
  • Updated Thursday, November 1, 2018
  • 621

নিজস্ব প্রতিনিধি :: বানিয়াচংয়ে ডাকাতি সংগঠিত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাপাশার শিবু মাষ্টারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। জানা যায়, প্রতিদিনের ন্যায় শিবু মাষ্টার ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় একদল সশস্ত্র ডাকাত বারান্দার গ্রিলের তালা ও মেইন ঘরের দরজার সিটকারি ভেঙ্গে ঘরে ঢুকে তারা দুইজনকে হাত-মুখ বেঁধে ফেলে। পরে ঘরে থাকার স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৬ হাজার টাকা স্বর্ণসহ প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন ধরণের মালামাল নিয়ে যায়। এ বিষয়ে দেবু মাষ্টার জানান, কোন কিছু বুঝে উঠার আগেই ৭/৮জন মুখোঁশ পরিহিত ডাকাত ঘরে ঢুকেই আমি এবং আমার স্ত্রীকে জিম্মি করে ফেলে। ঘরের আসবাবপত্র তছনছ করতে থাকে তারা। ভাঙ্গতে শুরু করে আলমিরাসহ ড্রেসিং টেবিল। প্রায় আধা ঘন্টা তান্ডব চালায় ডাকাতরা। পরে ডাকাতির খবর পেয়ে বুধবার সকালে বানিয়াচং থানার এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া ও সাংবাদিক রায়হান উদ্দিন সুমন ক্ষতিগ্রস্থ পরিবারবে সান্তনা দিতে সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, পুলিশ ডাকাতি রোধে সর্বাতœক চেষ্টা করে যাচ্ছে। দ্রæত এই ডাকাতির সাথে জড়িতদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরদিকে এই ডাকাতির সাথে জড়িত দুই ডাকাতকে আটক করে এলাকাবাসী। দক্ষিণ যাত্রাপাশার বনমথুরা থেকে দা, রামদাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলেন- সাগরদীঘি পশ্চিমপাড়ের আহম্মদ আলীর পুত্র সোহাগ মিয়া (২৫) ও একই এলাকার মহসিন মিয়ার পুত্র হৃদয় মিয়া (২২)। তাদের আটক করে প্রথমে ইউনিয়ন অফিসে নিয়ে আসা হয়। পরে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে দুইজনকে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD