
চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে বন মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ গত মঙ্গলবার দিবাগত গভীররাতে চুনারুঘাট থানার এসআই আলী আজহার ও এসআই আনসারুলহক এর নেতৃত্বে একদল পুলিশ হিমালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে হিমালিয়ার জাহির মিয়ার পুত্র মিলন (৩৫)। পুলিশ জানায় সে বন মামলায় ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত এবং অনাদায়ে ৫ হাজার টাকা ও একমাসের কারাদন্ড প্রদান করে বিজ্ঞ আদালত। আদালতের রায়ের পর থেকে সে আইনের চোঁখ ফাঁকি দিয়ে পলাতক ছিল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি আজমিরুজ্জামান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply