
নিজস্ব প্রতিনিধি :: ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল মিরপুর চেরাগ আলী গ্যাস পাম্প এলাকায় এম্বুলেন্সের চাপায় আব্দুল ওয়াদুদ (১০) নামের এক মাদ্রাসার ছাত্রের ২ পা ও চোখ নষ্ট হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। গতকাল সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আব্দুল ওয়াদুদ ওই উপজেলার কামারগাঁও এলাকার মানিক মিয়ার পুত্র ও স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। গতকাল ওই সময় মাদ্রাসার ছাত্র বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পারপার হয়। এ সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি দ্রæতগতি সম্পন্ন এম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে তার দুটি পা ভেঙ্গে ধুমড়ে মুচড়ে যায় ও বাম চোখ নষ্ট হয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। অপরদিকে, সিলেটে নিয়ে যাওয়ার জন্য ছাত্রের পিতা ইটভাটার কর্মচারী মানিক মিয়ার কোন টাকা পয়সা না থাকায় হাসপাতালের বারান্দায় বসে কাঁদতে থাকে। পরে সাংবাদিকদের সহযোগীতায় টাকা তুলে শিশুটিকে সিলেট পাঠানো হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
Designed by: Sylhet Host BD
Leave a Reply