1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:21 am

মাধবপুরে ২ বিএনপি নেতা গ্রেফতার

Reporter
  • Updated Friday, November 2, 2018
  • 623

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুর উপজেলার খড়কী গ্রামে গোপন বৈঠক, নাশকতা, পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ মামলায় বিএনপির ২ নেতাকে গ্রেফতার করেছে মাধবপুর পুলিশ। গ্রেফতারকৃতরা হল- বহরা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি সুন্দাদিল গ্রামের আব্দুল বারিকের ছেলে আব্দুল জলিল (৪৫) এবং নজরপুর গ্রামের জমসের আলীর ছেলে বিএনপি নেতা শফিক মিয়া (৪০)। গত বুধবার দিবাগত বৃহস্পতিবার ভোর রাতে উল্লেখিত গ্রামে মাধবপুর থানার এসআই কামাল হোসেন অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। মাধবপুর থানার এসআই কামাল হোসেন জানান, গত ২৯ সেপ্টেম্বর খড়কী গ্রামের ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার দেখিয়ে গতকাল দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD